বছরের বড় অনলাইন কেনাকাটার আয়োজন ‘১১.১১—দ্য বিগেস্ট সেল অব দ্য ইয়ার’ নিয়ে আসছে দারাজ বাংলাদেশ। আগামী ১০ নভেম্বর রাত ৮টায় শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এবারের ক্যাম্পেইন। এতে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, বিশেষ ব্র্যান্ড অফার, ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি ও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকছে।
ক্রেতাদের জন্য এবারের আয়োজনে থাকছে একাধিক বিশেষ অফার। ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে ৭৫ শতাংশ এবং ক্লিয়ারেন্স সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এ ছাড়া মেগা ডিলে থাকছে বিশেষ মূল্যে পণ্য কেনার সুযোগ। নির্ধারিত পেমেন্ট পদ্ধতিতে প্রি-পেমেন্টে মিলবে ২০ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি সাইটজুড়ে ডেলিভারি চার্জে ছাড় এবং নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধা থাকবে।
ক্যাম্পেইনের প্রথম দিন ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত দারাজ বাংলাদেশের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হবে ‘স্পিন দ্য হুইল’ আয়োজন। এতে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকেরা। একই দিন উদ্বোধনের পর ছয় থেকে সাত ঘণ্টা চলবে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। এ সময়ে বিভিন্ন শীর্ষস্থানীয় ব্র্যান্ডের পণ্যে মিলবে বিশেষ ছাড়। পুরো ক্যাম্পেইনজুড়েও বিভিন্ন সময়ে পাওয়া যাবে সারপ্রাইজ ফ্ল্যাশ ভাউচার।
পুরস্কারের তালিকায় আইফোন ও ওয়াশিং মেশিন
এবারের ১১.১১ ক্যাম্পেইনে কেনাকাটার পাশাপাশি থাকছে পুরস্কার জেতার সুযোগ। ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় স্পন্সর ব্র্যান্ডগুলোর সৌজন্যে রয়েছে ওয়ালটনের ৬ কেজি টপ লোডিং ওয়াশিং মেশিন, বেগাসো হাইল্যান্ডের ২৪ ইঞ্চি বেবি বাইসাইকেল এবং হায়ারের ৩০ লিটারের জেনগ্লো ওয়াটার হিটার।
এ ছাড়া ১১.১১ জ্যাকপটে প্রথম পুরস্কার হিসেবে থাকছে মাস্টারকার্ডের সৌজন্যে আইফোন ১৮ প্রো ম্যাক্স (২৫৬ জিবি)। অন্য পুরস্কারের মধ্যে রয়েছে ওয়ালটনের ১৫৭ লিটারের রেফ্রিজারেটর এবং মিনিস্টারের ৩২ ইঞ্চি এইচডি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি।
দারাজ চয়েসের ক্রেতাদের জন্যও থাকছে বাড়তি সুবিধা। তিনটি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং পাঁচটি পণ্য কিনলে একটি পণ্য উপহারসহ ফ্রি ডেলিভারি পাওয়া যাবে।
পেমেন্টে ছাড় ও কিস্তির সুবিধা
কেনাকাটায় বাড়তি সাশ্রয় নিশ্চিত করতে ১৮টির বেশি ব্যাংক, কার্ড স্কিম ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে দারাজ। অংশীদারদের মধ্যে রয়েছে বিকাশ, নগদ, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মাস্টারকার্ড ও ইউনিয়নপে ইন্টারন্যাশনাল।
নির্ধারিত পেমেন্ট পদ্ধতিতে কেনাকাটায় গ্রাহকেরা সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় ও ক্যাশব্যাক সুবিধা পাবেন। এ ছাড়া ইবিএল জিপ ও এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডে থাকছে বিশেষ ক্যাশব্যাক। যোগ্য গ্রাহকেরা প্রযোজ্য শর্তে সর্বোচ্চ ছয় মাসের জন্য শূন্য শতাংশ সুদে কিস্তিতে কেনাকাটা করতে পারবেন।
মাস্টারকার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। নভেম্বর মাসজুড়ে দারাজে সেভ করা মাস্টারকার্ড ব্যবহার করে যিনি সবচেয়ে বেশি সংখ্যক অর্ডার করবেন, তাঁকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে আইফোন ১৮ প্রো ম্যাক্স (২৫৬ জিবি)।
দেশি-বিদেশি ব্র্যান্ডের অংশগ্রহণ
এবারের ক্যাম্পেইনে যুক্ত হয়েছে বিভিন্ন খাতের দেশি-বিদেশি ব্র্যান্ড। এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে হিমালয়া, রেকিট বেনকিজার, ইউনিলিভার, এসিআই, ম্যারিকো ও হায়ার।
গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে গোদরেজ, ফ্রেশ হাইজিন, ভিশন, বাটা, লোটো, রিয়েলমি, জেইন অ্যান্ড মাইজা ও নেসলে। সিলভার স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে মোশন ভিউ, নিওকেয়ার, ডাবর, সেসা, মিনিস্টার, টিপি-লিংক ও এসার।
এসব ব্র্যান্ডের অংশগ্রহণে ইলেকট্রনিকস, ফ্যাশন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, স্বাস্থ্য ও সৌন্দর্যসামগ্রী, হোম অ্যাপ্লায়েন্স এবং লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা।
ক্রেতাদের জন্য বাড়তি সাশ্রয়ের প্রত্যাশা
ক্যাম্পেইন প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, ১১.১১ তাঁদের বছরের অন্যতম বড় আয়োজন। অনেক ক্রেতা এ সময় প্রয়োজনীয় পণ্য কেনাকাটার পরিকল্পনা করেন। তাঁদের জন্য পছন্দের পণ্য ভালো দামে কেনার পাশাপাশি কেনাকাটার অভিজ্ঞতা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করাই দারাজের লক্ষ্য। এ বছর বিভিন্ন ব্র্যান্ড ও পেমেন্ট পার্টনারের সঙ্গে মিলে আরও বেশি অফার, সাশ্রয়ের সুযোগ ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
গ্রাহকেরা দারাজের ১১.১১ ক্যাম্পেইন পেজ অথবা অ্যাপের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইনের সর্বশেষ তথ্য ও ঘোষণা জানতে অনুসরণ করা যাবে দারাজ বাংলাদেশের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









