“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে বরিশালের গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মো. হালিম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মো. মাইনুল হোসেন খান, নলচিড়া কো-অপারেটিভ কেডিট ইউনিয়নের সভাপতি শাহ আলম, আদর্শ কো-অপারেটিভ কেডিট ইউনিয়নের সভাপতি জামাল খান, আনিছুর রহমানসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে সফল সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









