দীপাবলি উপলক্ষে সোমবার ( ৯ নভেম্বর ) বাংলাদেশের বৃহৎ স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময় দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক ( ট্রাফিক) রহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন বেনাপোল ও প্রেট্টাপোল দিয়ে দু দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম বন্ধ। আগামীকাল মঙ্গলবার সকাল হতে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দীপাবলি উপলক্ষে সোমবার ভারতে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ বিষয়ে বেনাপোল বন্দরের ব্যবসায়ীদের আগেই চিঠি দিয়ে জানানো হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান,পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। কালী পূজার ছুটিতে ভারত গমন ইচ্ছুক পাসপোর্ট যাত্রীদের নিরাপত্তা ও ইমিগ্রেশান কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









