‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’—প্রমথ চৌধুরীর এই উক্তির মূল তাৎপর্য হলো, প্রকৃত শিক্ষা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলেই একজন মানুষ প্রকৃত শিক্ষিত হয়ে ওঠেন না। বরং নিজের আগ্রহ, অধ্যবসায় ও সাধনার মাধ্যমে জ্ঞান অর্জন করাই স্বশিক্ষার মূল ভিত্তি।
প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে জ্ঞানার্জনের পথ দেখায়। কিন্তু সেই জ্ঞানকে পরিপূর্ণতা দিতে প্রয়োজন নিয়মিত বই পড়া, চিন্তাভাবনা, পর্যবেক্ষণ ও আত্মবিশ্লেষণ। একজন স্বশিক্ষিত মানুষ নিজের বিবেক ও বুদ্ধি দিয়ে ভালো-মন্দ বিচার করতে পারেন। তিনি কুসংস্কারমুক্ত, উদার, যুক্তিবাদী ও মানবিক মনোভাবের অধিকারী হন। অন্যদিকে, শুধু সনদনির্ভর শিক্ষা মানুষকে প্রকৃত জ্ঞানী করে তুলতে পারে না।
তাই জীবনে প্রকৃত শিক্ষিত ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি স্বশিক্ষার চর্চা করতে হবে। কারণ শিক্ষা অর্জনের প্রকৃত সার্থকতা সনদে নয়, বরং মানুষের চিন্তা, মনন ও চরিত্রের বিকাশে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









