রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার, ছিনতাইকৃত তেলের ট্রাক উদ্ধার

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার, ছিনতাইকৃত তেলের ট্রাক উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাত দলের ছিনতাইচেষ্টা নস্যাৎ করে তেলের ড্রামভর্তি একটি ট্রাক উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র ও একটি হায়েস মাইক্রোবাসসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় উপজেলা মুড়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বানিয়াদী এলাকায় এলায়েট মিলস সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ৮–১০ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তেলের ড্রামভর্তি ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

খবর পেয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেনের নির্দেশনায় এসআই (নিঃ) মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশের ধাওয়া খেয়ে ডাকাত দলের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পড়লে দুইজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস, ধারালো দেশীয় অস্ত্র, একটি খেলনা ওয়াকি–টকি এবং লুণ্ঠিত তেলের ড্রামভর্তি ট্রাক জব্দ করে।

রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, চলমান রমজানকে কেন্দ্র করে রূপগঞ্জে ডাকাতি ও ছিন্তাইয়ের প্রবণতা বেড়ে যাওয়ায় কঠোর অবস্থানে এরি ধারাবাহিকতায় গতকাল সন্ধায় জানতে পারি সংঘবদ্ধ ডাকাত পরিকল্পিতভাবে একটি তেলের ট্রাক ছিনতাই করেছে। আমি ততক্ষণাৎ অফিসার নাজিমকে ব্যবস্তা নেয়ার আদেশ দেই। নাজিম দ্রুত অভিযান চালিয়ে দক্ষতার সাথে ট্রাকটি অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সাথর জড়িত পলাতক অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.