রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঝিনাইদহে কোনো দুর্নীতি, অনিয়ম সহ্য করা হবে না: আলী আজম এমপি

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

ঝিনাইদহে কোনো দুর্নীতি, অনিয়ম সহ্য করা হবে না: আলী আজম এমপি

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর বলেছেন, ‘জেলায় কোনো দুর্নীতি অনিয়ম চলবে না। সবক্ষেত্রে দুর্নীতিতে জিরো টলারেন্স কায়েম করে তাকওয়া ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে আমরা কাজ করে যাচ্ছি।’

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

আলী আজম বলেন, ‘তাকওয়া অর্জন করে আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করতে সহায়তা করতে চাই।’

পৌর জামায়াতের আমির অ্যাড. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুব বিভাগের সেক্রেটারি মেহেদী হাসান রাজু। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমির ও পৌর মেয়র প্রার্থী আব্দুল আলীম, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শফিউল আলম, ছাত্রশিবিরের জেলা সভাপতি শেখ আল আমিন, মাওলানা আজিজুল হক ও তাওহাদুল আজম।

সুজন/ঝিনাইদহ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.