রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিবচরে অগ্নিকান্ডে গবাদি পশুর খামার পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষতি

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ এএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ এএম

শিবচরে অগ্নিকান্ডে গবাদি পশুর খামার পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষতি

মাদারীপুর জেলার শিবচরে একটি খামারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে খামারে থাকা ৭ টি গরু, ২০ টি হাঁস ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এ দূর্ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ কৃষকের দাবী।

জানা যায়, বুধবার(২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার শিবচর পৌরসভার শিবরায়ের কান্দি গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার গবাদি পশুর খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে ৭ টি গরু, ১ টি ছাগল ও ২০ টি হাঁসসহ খামারটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছলেও তার আগেই স্থানীয়রা প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ওবায়দুল মোল্লা বলেন, 'গবাদিপশুই ছিল আমার জীবিকার একমাত্র অবলম্বন। অগ্নিকাণ্ডে সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।'

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম জানান,'অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে খামার পুড়ে বেশ ক্ষতি হয়েছে বলে জানা গেছে।'

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.