রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সভাপতিকে আটকের পর জেল হাজতে প্রেরন

আইজীবী সমিতির সভাপতি পিপিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

আইজীবী সমিতির সভাপতি পিপিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে জেলা আইজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকন সহ ১২ জনের বিরুদ্ধে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় আইজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকন গ্রেফতার হলে তার জামিন না মঞ্জুর করেন চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক মোঃ জহির উদ্দিন। পরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়। পাশাপাশি আগামী ২ মার্চ পরবর্তী শুনানীর তারিখ ধার্য করা হয়।

বুধবার দিনব্যাপী বরিশাল আদালতে প্রাঙ্গনে এসব ঘটনা ঘটে।

মামলায় আসামীরা হলেন, বরিশালে জেলা আইজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকন,বরিশাল জেলা আইনজীবি সমিতির সম্পাদক মীর্জা রিয়াজুল ইসলাম, বরিশাল জেলা পিপি আবুল কালাম আজাদ, বরিশাল মহানগর আদালতের পিপি নাজিমুদ্দিন পান্না, অ্যাডভোকেট মহসিন মন্টু, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট আব্দুল মালেক,  অ্যাডভোকেট সাঈদ,  অ্যাডভোকেট হাফিজ উদ্দিন বাবলু, অ্যাডভোকেট তারেক আল ইমরান, অ্যাডভোকেট  আবুল কালাম আজাদ ইমন, অ্যাডভোকেট বশির উদ্দিন সবুজ সহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জন।

মামলার বলা হয়, একটি মামলার জামিনকে কেন্দ্র করে গত ২৪ ফেব্রুয়ারী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সকাল ১০ টা ৪৫ মিনিট্ থেকে সাড়ে ১১ টা পর্যন্ত আসামীরা সহ আনুমানিক ১৫/২০ জন আইনজীবী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং বিজ্ঞ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আদালত বর্জন ঘোষণা করে বিচারকদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। তারা বিচারকদের উদ্দেশ্য করে বিভিন্ন আপত্তিকর শ্লোগান দিতে থাকেন। এরপর বেলা আড়াইটায় আদালতের কার্যক্রম চলাকালে তারা হট্টোগোল করেন। এতে ভিতিকর পরিবেশের সৃষ্টি হয়।

এছাড়া আসামীরা এজলাসে থাকা বসার বেঞ্চ ধাক্কা দিয়ে ফেলে দেন এবং ডায়াসে থাকা মাইক্রোফোন ভাংচুর করে এজলাসে থাকা কজলিস্ট, মামলা দায়ের রেজিষ্টার ছিড়ে নষ্ট করে আদালত এলাকায় ত্রাশ সৃষ্টি করে। এছাড়া এজলাসে থাকা টেবিল ভেঙ্গে ফেলেন, বসার টুল উপড়ে ফেলেন এবং উপস্থিত আইনজীবী ও বিচার প্রার্থীদের কোর্ট থেকে বের করে দেন। বিচারককে জোরপূর্বক এজলাস হতে নেমে যেতে বাধ্য করা হয়।

মামলায় আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট মো: মোখলেচুর রহমান বাচ্চু বলেন, সরকারী কাজে বাধা ও দ্রুত বিচার আইনে করা একটি সুনিদিষ্ট মামলায় বরিশালে জেলা আইজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকনকে গ্রেফতার করা হয়। আমরা জামিন শুনারীর জন্য আদালতে গেলে আদালত আগামী ২ মার্চ পরবর্তী শুনানীর তারিখ ধার্য করে। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা বলেন, আদালত ভাংচুর ও বিচারককে হুমকির মতো একটি ঘটনায় বরিশালের কোতয়ালী থানায় একটি দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলার ১ নম্বর আসামী বরিশালে জেলা আইজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকনকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের জামিন দেওয়ার ঘটনায় আদালত বর্জন করে আইনজীবীরা। এসময় আদালতের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে দুপুরে আদালতের কার্যক্রম শুরু হলে এজলাসে আইনজীদের হট্টগোলের ঘটনা ঘটে। আজ বুধবার সকাল থেকে আদালত প্রাঙ্গনে  অতিরিক্ত পুলিশ মোতায়ন হরা হয়। এর পাশাপাশি ডিবি, র্যাব, সেনাবাহীনিও মোনায়ন করা হয়।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.