শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম

আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম

পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

লালমনিরহাটের পাটগ্রামে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেয়া হয়েছে।

গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে পাটগ্রামের পোশাক ব্র্যান্ড কাকাতুয়া আয়োজনে প্রেস ক্লাব পাটগ্রাম হলরুমে এ সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়। 

পাটগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। 

প্রধান অতিথির বক্তব্যে শওকত হায়াত প্রধান বলেন, সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের পাটগ্রামের শিক্ষার্থীরা ভর্তিযুদ্ধে সফল হয়ে তাদের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তিনি আরও বলেন, এ ধরনের প্রোগ্রাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।

পাটগ্রাম কাকাতুয়া প্রতিষ্ঠাতা পরিচালক ও স্বত্বাধিকারী এ টি জে সিদ্দিকী কাঁকন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা মহিলা দলের আহবায়ক শামীম আরা রত্না, জগতবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজার রহমান মিলন, প্রেসক্লাব পাটগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ প্রমুখ। 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৩৩ জন জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনায় এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পাটগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নুর ইসলাম/লালমনিরহাট/নির্জন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.