ইরানের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এবং সেই প্রস্তাবগুলো পর্যালোচনা করছে দেশটি। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, আলোচনার জন্য তারা আর কোনো ছাড় দেবে না।
শনিবার (১৮ এপ্রিল) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ‘গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। তেহরান সেগুলো পর্যালোচনা করছে এবং এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।’
বিবৃতিতে আরও জানানো হয়, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মধ্যস্থতাকারী হিসেবে তেহরানকে প্রস্তাবগুলো দিয়েছেন।
ইরান তাদের অবস্থান কঠোর থাকবে বলে জানিয়েছে। জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, ইরানের আলোচনাকারী দল নমনীয়তা দেখাবে না এবং ইরানের স্বার্থ রক্ষায় সমস্ত শক্তি দিয়ে প্রতিরক্ষা নিশ্চিত করবে।
সূত্র: আল–জাজিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









