শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হাসপাতালে ভর্তি জায়ান মালিক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পিএম

আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পিএম

হাসপাতালে ভর্তি জায়ান মালিক

জনপ্রিয় ব্রিটিশ গায়ক এবং ওয়ান ডিরেকশন ব্যান্ডের সাবেক সদস্য জায়ান মালিক সম্প্রতি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। এতে যুক্তরাজ্যের কিছু অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) রাতে লন্ডনের কিংস্টনস্থ ‘সার্কিট’-এ জায়ান মালিকের একটি লাইভ পারফরম্যান্সের কথা ছিল। সেখানে তার নতুন অ্যালবামের গানগুলো প্রথমবার ভক্তদের সামনে গাওয়ার পরিকল্পনা ছিল।

তবে কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান ‘ব্যাংকেট রেকর্ডস’ জানায়, অসুস্থতার কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

হাসপাতাল থেকে নিজের বর্তমান অবস্থা জানিয়ে জায়ান ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমার ভক্তদের বলছি—সবসময়ের মতো এখন যে ভালোবাসা ও সমর্থন আপনারা দেখাচ্ছেন, তার জন্য ধন্যবাদ। এ সপ্তাহটা অনেক দীর্ঘ ছিল এবং আমি এখনো অপ্রত্যাশিতভাবে সুস্থ হয়ে ওঠার লড়াই করছি। এ সপ্তাহে আপনাদের সবার সঙ্গে দেখা করতে না পেরে আমার মন ভেঙে গেছে। আপনাদের সমর্থন ছাড়া আমি আজকের এ অবস্থানে আসতে পারতাম না।’

তিনি আরও জানান, ‘চিকিৎসক, নার্স, কার্ডিওলজিস্ট (হৃদরোগ বিশেষজ্ঞ) এবং হাসপাতালের সকল কর্মীদের জানাই বিশেষ কৃতজ্ঞতা। আপনারা সবাই কিংবদন্তি!’

এদিকে আয়োজক প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জায়ানের দ্রুত আরোগ্য কামনা করেছে এবং জানিয়েছে যে তারা শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করবে। যারা টিকিট কিনেছেন তাদের আপাতত যোগাযোগ না করারও অনুরোধ জানানো হয়। নতুন তারিখ ঘোষণার পর যদি কেউ উপস্থিত হতে না পারেন, তবে তারা রিফান্ড বা অর্থ ফেরতের আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে আয়োজকেরা।

জায়ান মালিকের নতুন অ্যালবামের গান শোনার জন্য অনেক ভক্তই ভ্রমণের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।

কিন্তু হঠাৎ করে প্রিয় তারকার অসুস্থতার খবরে তারা যেমন মর্মাহত, তেমনি জায়ানের ইনস্টাগ্রাম বার্তায় ‘কার্ডিওলজিস্ট’-এর কথা উল্লেখ থাকায় তার হৃদযন্ত্রের কোনো জটিলতা হয়েছে কিনা, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.