হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে পরিচালিত করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মুহাম্মদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে স্থাপিত করাতকলগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ রক্ষা ও অবৈধ করাতকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








