নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ঢাকার খিলক্ষেত থানা এলাকার ছয় কিশোরকে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে তারা সংঘবদ্ধভাবে ঘোরাফেরা করছিল।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল উপশহরের জলসিঁড়ি গোলচত্বর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ছয় কিশোরকে আটক করা হয়।
এদিকে, সোমবার (১৬ নভেম্বর) আটক কিশোরদের স্বজনরা রূপগঞ্জ থানা ফটকের সামনে ভিড় করেন।
এ সময় তারা আটক কিশোরদের মুক্তির দাবিতে কান্নাকাটি ও আহাজারি করেন। এতে থানা ফটকের সামনে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে বিকেলে যথাযথ পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আটক ছয় কিশোরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








