পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে উপজেলার নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় মাদক সেবনের দায়ে ওই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে চাটমোহর থানার পুলিশ সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান বলেন, ‘মাদক পরিহার করুন, নিজে বাঁচুন, আগামী প্রজন্মকে বাঁচান।’ মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








