মুন্সীগঞ্জের শ্রীনগরে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ খালেদ হাসান বিকাশ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিকাশ বাহিনীর প্রধান এবং তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাশের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি পাইপগান, চার রাউন্ড শটগানের কার্তুজ ও দুটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, বিকাশ এর আগেও অস্ত্রসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। তিনি এলাকার সন্ত্রাসী গ্রুপ বিকাশ বাহিনীর প্রধান। ২০১৩ সালে এ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আকাশ গুলিতে নিহত হন।
বিকাশ উপজেলার মধ্য বাঘড়া এলাকার কাশেম মোড়লের ছেলে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, বিকাশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









