কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য এবং কথিত ধর্মঘটের প্রতিবাদে পাবনার চাটমোহরে মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিএনপির উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল শোডাউনটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপি নেতা আ. কুদ্দুস আলো মাস্টার, শেখ মো. জিয়ারুল হক সিন্টু, আবুল কালাম আজাদ, লিখন বিশ্বাস, নুরুল করিম খান আরজ, খোকন প্রধান, ফরহাদ হোসেন মানিক, আ. কুদ্দুস রেজা, শাহাদত হোসেন, তোজাম্মেল হক, জাবের মোল্লা, জাসাসের আলী আহমেদ, কৃষক দলের ফজলুল হক, স্বেচ্ছাসেবক দলের মাসুম, শাহীনুর রহমান, সৈকত আকবর ও আ. মোত্তালিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সভায় বক্তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য এবং কথিত ধর্মঘটের প্রতিবাদ জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








