রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

টাঙ্গাইলে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ এএম

আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ এএম

টাঙ্গাইলে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিন যাত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাগরদিঘী আমতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামের মরহুম মাইন উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন খুকু (৭০)। অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সাগরদিঘী বাজারে যাচ্ছিল। পথে আমতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় চালক মোয়াজ্জেম হোসেন খুকুকে সাগরদিঘী ট্রমা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরে প্রক্রিয়া চলছে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.