রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিংগাইরে ডিবি পুলিশের অভিযানে হামলার অভিযোগ, আটক ৯

মানিকগঞ্জ (সিংগাইর) প্রতিনিধি

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

সিংগাইরে ডিবি পুলিশের অভিযানে হামলার অভিযোগ, আটক ৯

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডিবি পুলিশের মাদকবিরোধী এক অভিযানে হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায় দূর্বৃত্তরা। এ সময় কয়েকজন ডিবি পুলিশ সদস্য আহত হন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাব-ইন্সপেক্টর আনোয়ারের নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম সিংগাইরের ধল্লায় শীর্ষ মাদক ব্যবসায়ী লাবু মিয়াকে (৫৪) আটক করতে অভিযান চালায়। 
লাবু মিয়াকে আটক করার সময় তার মেয়ে কৌশলে আত্মীয়-স্বজন ও স্থানীয় কিছু ব্যক্তিকে নিয়ে ঘটনাস্থল ঘেরাও করে ডিবি পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা এক পর্যায়ে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায় এবং পুলিশ সদস্যদের মারধর করে আহত করে।

এ ঘটনায় সাব-ইন্সপেক্টর আনোয়ার, কনস্টেবল হাসান ও কনস্টেবল রেজাউল মারাত্মক আহত হয়েছেন। আহতদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় দুটি মামলা দায়ের করেন। একটি মামলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপর মামলাটি পুলিশের ওপর হামলার অভিযোগে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— পূর্ণিমা বেগম (২০), শাবানা (২৬), জাহানারা (২৩), আজিমুদ্দিন (৬৫), আমিনুর (২৭), অন্তর (২০), মৌ আক্তার (১৯), আসমা বেগম (৪৫) ও আব্দুর রউফ ওরফে জুয়েল (২৬)।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘গ্রেপ্তার প্রত্যেকেই হামলায় সরাসরি অংশ নিয়েছে।’

মিলন/মানিকগঞ্জ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.