রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ বসতঘর ভস্মীভূত

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ বসতঘর ভস্মীভূত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুরে গেছে। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যশস্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে যাওয়ায় কয়েকটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। নিজের চোখের সামনে জীবনের সঞ্চয় আগুনে ভস্মীভূত হতে দেখে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আব্দুস সাত্তার মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলে উঠে আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কে নারী-শিশুসহ সবাই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। স্থানীয়রা প্রাণপণ চেষ্টা চালিয়েও আগুনের তীব্রতা কমাতে পারেনি।

অল্প সময়ের মধ্যেই দুটি টিনশেড ও দুটি সেমিপাকা ঘর সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। পোড়া ভিটার পাশে দাঁড়িয়ে স্বজনদের আর্তনাদ ও আহাজারিতে স্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা। আগুনে ঘরে থাকা চাল-ডাল, পোশাক, আসবাব—সবকিছুই ছাই হয়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

খবর পেয়ে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান জানান, অগ্নিকাণ্ডে দুটি কাঁচা ও দুটি সেমিপাকা ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, দ্রুত সরকারি ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা না হলে এসব পরিবার চরম বিপর্যয়ের মুখে পড়বে। আগুনের লেলিহান শিখা শুধু চারটি ঘরই পোড়ায়নি পুড়িয়ে দিয়েছে কয়েকটি পরিবারের আশ্রয়, সঞ্চয় ও ভবিষ্যতের ভরসা।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.