সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মাতাল বসন্তের প্রথম বৃষ্টি

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৪:৪২ পিএম

আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৪:৪২ পিএম

মাতাল বসন্তের প্রথম বৃষ্টি

সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আবহাওয়া অধিদপ্তরও হালকা বৃষ্টির আভাস দিয়েছিল। তারই ধারাবাহিকতায় বসন্তের প্রথম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা।

সোমবার (২ মার্চ) দুপুরের পর বেলা সাড়ে ৩টার দিকে নগরীর কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হয়। ঢাকার ফার্মগেট, কাকরাইল, আগারগাঁও, মগবাজার ও বাড্ডাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।

বৃষ্টিতে ভেজা মোটরসাইকেল আরোহী সেরাজুল ইসলাম জানান, ‘বেলা সাড়ে ৩টার দিকে কাকরাইল থেকে শাহবাগে আসার পথে বৃষ্টিতে পড়ি। শীতের পর প্রথম বৃষ্টি হওয়ায় গাছের পাতার ধুলোবালি বৃষ্টির পানির সঙ্গে ঝরে পড়ে, ফলে জামাকাপড় নষ্ট হয়ে গেছে।’

রাজধানীতে বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস। পূর্বাভাসে জানানো হয়, সোমবার থেকে পরবর্তী দুই দিন ঢাকাসহ কয়েকটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে সামান্য কমতে পারে।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.