বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজাপুরে জমি নিয়ে বিরোধে নারীসহ আহত ৬, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০১:৩০ পিএম

আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০১:৩০ পিএম

রাজাপুরে জমি নিয়ে বিরোধে নারীসহ আহত ৬, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

ঝালকাঠির রাজাপুর উপজেলার নিজ গালুয়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার সকালে রাজাপুর সাংবাদিক ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী তামান্না আক্তার।

লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার ৪ নম্বর গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া এলাকায় গত ২৫ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পূর্ব থেকে চলমান জমি বিরোধের জেরে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রসহ তাদের ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে এবং ঘেরার বেড়া কেটে দেয়। এতে বাধা দিলে তারা হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

তামান্না আক্তারের দাবি, হামলায় খাদিজা জামান (৪১), হাফছা আক্তার (৩০), মরিয়ম বেগম (৬৮)সহ অন্তত ছয়জন আহত হন। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন এবং গুরুতর আহত একজনকে ভর্তি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হামলার সময় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে, এক নারীকে শ্লীলতাহানি করা হয়েছে এবং বসতঘরের সামনে থাকা বেড়া ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে।হামলাকারীরা চলে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয় বলেও দাবি করেন তিনি।

ভুক্তভোগী জানান, এ ঘটনায় তিনি রাজাপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। 

এ বিষয়ে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.