বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৩ পিএম

আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৩ পিএম

মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব-৯)।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার তেলিয়াপাড়া বাজার সংলগ্ন একটি চা বাগানের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চুনারুঘাটের লস্করপুর গ্রামের মৃত জনু মুন্ডা ছেলে বিনয় মুন্ডা (৩০) এবং একই এলাকার নিতন বাগতি ছেলে সাথী বাগতি (৩০)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে গ্রেপ্তারকৃতদের ও উদ্ধারকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.