সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মহেশপুর সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ এএম

আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ এএম

মহেশপুর সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪মার্চ) বিকালে পলিয়ানপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এ সব অবৈধ ওষুধ জব্দ করেন।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিত্বে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়,পলিয়ানপুর বিওপির সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামী বিহীন ৪৯৯০পিচ ভারথীয় ঔষদ উদ্ধার করা হয়। জব্দ হওয়া ওষুধগুলোর আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৯৭ হাজার  টাকা।

সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি। এ ছাড়া মাদকবিরোধী অভিযান ও চোরাচালানের বিরুদ্ধেও বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিত্বে জানানো হয়।’

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.