সাভারে গরীব ও অবহেলিত জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী ও উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাভার পৌর এলাকার ৮ নং ওয়ার্ড ঐতিহ্যবাহী ঈদগাঁহ মাঠে ২২০ জন গরীব ও অবহেলিতদের কাছে এই ঈদ সামগ্রী ও উপহার বিতরণ করা। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো সেমাই দুধ, নুডলসসহ ৫ ধরনের খাদ্য সামগ্রী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ , বিশিষ্ট ব্যবসায়ী পরান মিয়া ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী ও উপহার বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেতা মেহফুজার রহমান রাসেল ও সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









