বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিবচরে বাজার থেকে ৩০ কেজি জাটকা জব্দ

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম

আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম

শিবচরে বাজার থেকে ৩০ কেজি জাটকা জব্দ

মাদারীপুর জেলার শিবচরের মাদবরেরচর হাটে অভিযান চালিয়ে ৩০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস অফিস। বৃহস্পতিবার(৫ মার্চ) সকালে উপজেলার মাদবরেরচর হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। এসময় শিবচর থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস অফিস সূত্রে জানা গেছে, ইলিশ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণের অংশ হিসেবে উপজেলা মৎস অফিস বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করছে। সম্প্রতি বিভিন্ন হাট-বাজারে ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যে  ইলিশ বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে এবং জাটকা সংরক্ষণের অংশ হিসেবে মাদবরেরচর হাটে অভিযান চালিয়ে ত্রিশ কেজি জাটকা জব্দ করে উপজেলা মৎস অফিস। এসময় বিক্রেতাদের জাটকা বিক্রির ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি দেয়া হয়। পরে জব্দকৃত জাটকা স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। 
শিবচর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান,'জাটকা রক্ষার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শিবচরের একটি হাটে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় হাট থেকে ত্রিশকেজি জাটকা জব্দ করা হয়। পরে জাটকা স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এসময় আমরা বিক্রেতাদের সতেচন করার পাশাপাশি হুঁশিয়ারি করে দেয়া হয়েছে।'

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.