বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শরীয়তপুরে সেমাই কারখানাকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৪:১৭ পিএম

আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৫ পিএম

শরীয়তপুরে সেমাই কারখানাকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১ লাখ টাকা জরিমানা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ মার্চ) জাজিরা উপজেলার সোহেলকান্দি এলাকায় অবস্থিত আর.এম ফুড প্রোডাক্টস নামের একটি সেমাই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি অনিবন্ধিত অবস্থায় সেমাই উৎপাদন করছে এবং খাদ্যকর্মীরা স্বাস্থ্যবিধি না মেনে কাজ করছেন। কারখানায় আরও বিভিন্ন অনিয়ম দেখা যায়।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করে।

অভিযানের নেতৃত্ব দেন শরীয়তপুর জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সমন্বয়ে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য।

এ সময় জাজিরা উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক লাইলী আক্তার এবং আনসার সদস্যদের একটি চৌকস দল অভিযান পরিচালনায় সহায়তা করেন।

এদিকে সেমাই কারখানায় অভিযান শেষে কাজীরহাট বাজার পরিদর্শন করা হয়। সেখানে একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্যের শরীয়তপুর জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য জানান, ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদন প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.