বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কেন্দুয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৪:০৮ পিএম

আপডেট: ০৬ মার্চ ২০২৬, ০৪:০৮ পিএম

কেন্দুয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

নেত্রকোনার কেন্দুয়ায় পূর্বশত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যার পরপরই উপজেলার নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার সোহেল ও কাশেম গ্রুপের মধ্যে এ মারামারির সূত্রপাত। পরে সোহেল গ্রুপের লোকজনকে হাসপাতালে নিলে হাসপাতালের সামনেই কাশেম গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়। কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসীর দাবি, আলোচনার মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান করা হোক। অন্যথায় আরও বড় রকমের সংঘর্ষ, হামলা ও লুটপাটের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে প্রশাসনের সুদৃষ্টিও কামনা করেন তারা।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.