বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৬ এএম

আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৭ এএম

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার একটি ভবনে ঝুটের গোডাউনে গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী ছগির ও ভাড়াটিয়া লিটন আহত হয়েছেন। তাদের মধ্যে শিপন ও ছগিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাত ৮ টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলায় ঝুটের গোডাউনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

 স্থানীয়রা জানান, রাত ৮ টার দিকে  ভবনটির নিচতলায় ঝুটের গোডাউনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ভবনের নিচতলার দেয়াল ও জানালা ধসে পড়ে। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন।

এদিকে বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত চারটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িগুলোর জানালার কাঁচ ভেঙে পড়ে এবং দেয়ালের কিছু অংশ ফেটে যায়। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আসেন। 

নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে ঝুটের গোডাউনে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.