শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চিকিৎসকদের প্রতি

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান : নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৮:৪১ এএম

আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৮:৪২ এএম

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান : নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে মানবিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, চিকিৎসকদের আচরণ, ব্যক্তিত্ব ও আন্তরিক সেবার মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করা সম্ভব। আর সেই আস্থাই দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার (৬ মার্চ) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, একজন চিকিৎসকের আচরণ, ব্যক্তিত্ব, সততা এবং পেশার প্রতি নিষ্ঠা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। চিকিৎসকরা যদি দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দেন, তাহলে সাধারণ মানুষের কাছে চিকিৎসকদের প্রতি আস্থা ও ভালোবাসা আরও বাড়বে।

তিনি বলেন, একজন চিকিৎসক হিসেবে মানুষ আপনাকে কীভাবে মূল্যায়ন করে, সেটি গুরুত্বপূর্ণ। মানুষ আপনাকে কতটুকু ভালোবাসে, কতটা বিশ্বাস করে, সেটিই একজন চিকিৎসকের সবচেয়ে বড় অর্জন। আপনার চিকিৎসাসেবার মাধ্যমে যদি মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন, তাহলে আপনার জীবন যেমন সার্থক হবে, তেমনি আল্লাহ তায়ালাও এর উত্তম প্রতিদান দেবেন।

তিনি আরও বলেন, ড্যাবের চিকিৎসকদের নিজেদের পেশাগত সততা ও আদর্শের মাধ্যমে অন্য চিকিৎসকদেরও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে উদ্বুদ্ধ করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

ড্যাব শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং ড্যাব শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ।

অনুষ্ঠানে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসকসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.