সাম্প্রতিক ইরান,আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার তেল পাচারের শঙ্কা দেখা দিচ্ছে। এ লক্ষে জ্বালানি তেল পাচার রোধে ভারত সীমান্ত ঘেষা জনপদ বেনাপোলসহ যশোর সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে জনবল বৃদ্ধিসহ টহল ও তল্লাশী কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ( ৬ মার্চ) যশোর ৪৯ বিজিবি ব্যটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে বিজিবির সদর দপ্তরের নির্দেশনায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি শুরু করা হয়েছে। এর আওতায় বেনাপোল স্থলবন্দরসহ যশোরের শার্শা ও চৌগাছা সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সাথে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বেনাপোল স্থলবন্দর গেট দিয়ে ভারতে প্রবেশ করা পণ্যবাহী ট্রাক গুলো কড়াকড়িভাবে তল্লাশী চালানো হচ্ছে।
কোনভাবেই যেন সীমান্ত পথ দিয়ে জ্বালানি তেল পাচার হতে না পারে সেজন্য যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার সকালেও বেনাপোল সীমান্তের সাদিপুর,শিকড়ী বটতলা,রঘুনাথপুরসহ বিভিন্ন এলাকায় বিজিবির টহল ও সন্দেহ হলে ছোট যানবাহন গুলোতে তল্লাশী কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধি,বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ও পাচার কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









