সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পিএম

আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পিএম

সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত হওয়া আহত ‘জুলাই যোদ্ধা’র সঙ্গে গ্যালারিতে গিয়ে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি তাদের খোঁজ নেন। কুশল বিনিময়ের পাশাপাশি মন দিয়ে শোনেন জুলাইয়ে তাদের ওপর ঘটে যাওয়া ঘটনার কথা।

রবিবার (৫ এপ্রিল) অধিবেশনের বিরতির সময় এ ঘটনা ঘটে।

সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশন দেখতে আসেন ৫৩ জন জুলাই যোদ্ধা। বিরতির আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ফ্লোর নিয়ে এমপিদের উদ্দেশ বলেন, আজ আমাদের সংসদ অধিবেশনে উপস্থিত হয়েছেন আহত জুলাই যোদ্ধারা। আমরা জানি জুলাইয়ে তাদের কি ভূমিকা ছিল। তাদের এখানে আসার জন্য আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানাই।

এসময় সরকারি ও বিরোধীদলীয় এমপিরা টেবিল চাপড়ে তাদের স্বাগত জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের বাম পাশে থাকা ভিআইপি গ্যালারিতে উপস্থিত আহত জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে হাত নাড়তে থাকেন। এর কিছুক্ষণ পরেই নিরাপত্তারক্ষীরা তাদের গ্যালারিতে এসে জানান, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে দেখা করতে আসবেন। এতে উচ্ছ্বসিত হতে দেখা যায় তাদের।

ঘোষণার ৫ মিনিট পরই প্রধানমন্ত্রী তাদের গ্যালারিতে আসেন। এরপর একে একে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। কয়েকজন জুলাইয়ে তাদের অবদানের কথা শোনান প্রধানমন্ত্রীকে। কয়েকজন নারী জুলাই যোদ্ধা কান্নাজড়িত কণ্ঠে তাদের দুর্দশার কথা বর্ণনা করেন। এসময় পুরো গ্যালারি জুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

এসময় গ্যালারিতে আইনমন্ত্রীসহ কয়েকজন হুইপ উপস্থিত ছিলেন।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.