বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিদ্যুৎ ফিরতেই আগুন, কলমাকান্দায় ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০১:৫০ পিএম

আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০১:৫০ পিএম

বিদ্যুৎ ফিরতেই  আগুন,  কলমাকান্দায় ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জুতা ও ত্রিপালের দুটি গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের প্রাথমিক ধারণা। সামনে ঈদকে ঘিরে ব্যবসার প্রস্তুতি নিতে থাকা এক ব্যবসায়ী এই দুর্ঘটনায় বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন।

শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে উপজেলার ধান মহাল রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বিদ্যুৎ আসার কিছুক্ষণ পরই একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জরুরি সেবা নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

আগুনে ব্যবসায়ী রিপন খানের জুতার গোডাউনের অধিকাংশ মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে পাশের স্বপন দাসের ত্রিপালের গোডাউনে আংশিক আগুন লাগলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছেছে বলে স্থানীয়দের অভিযোগ থাকলেও তা অস্বীকার করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম।
তিনি জানান, ঢাকার নিয়ন্ত্রণ কক্ষ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে রওনা দেয় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে বলেও জানান তিনি।
এদিকে ঈদের মৌসুমে এমন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন খান প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, এই ব্যবসায়ীর পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.