বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৯ পিএম

আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৯ পিএম

চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সারাদেশের মতো চরফ্যাশনেও আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ উল্লাহ এবং চরফ্যাশন থানার ওসি (তদন্ত) খলিলুর রহমান। এছাড়া বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, নারী নেত্রীবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করা ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ, রাষ্ট্র ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাই নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধ করে শিক্ষা, কর্মসংস্থান এবং নেতৃত্বের ক্ষেত্রে তাদের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।

এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য—“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—উল্লেখ করে বক্তারা বলেন, নারীর নিরাপত্তা, ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সবাইকে একযোগে কাজ করতে হবে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.