বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নান্দাইলে আগুনে পুঁড়ে যাওয়া পরিবারকে তথ্য প্রতিমন্ত্রীর সহায়তা

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম

আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম

নান্দাইলে আগুনে পুঁড়ে যাওয়া পরিবারকে তথ্য প্রতিমন্ত্রীর সহায়তা

ময়মনসিংহের নান্দাইলের সিংরইল ইউনিয়নের জয়রামপুর গ্রামে নিরীহ কৃষক আব্দুস সাত্তারের বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়ার পর তার পরিবারকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও নান্দাইল আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরীর নির্দেশে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন।

তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে আব্দুস সাত্তারের পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা, শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে। গত শনিবার (৭ মার্চ) সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আব্দুস সাত্তারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন—সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুজ্জামান উজ্বল, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পিও মামুন মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম রবিন, আতিক আনিসুর রহমান বাবু সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইউএনও ফাতেমা জান্নাত বলেন, “তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে আগুনে পুঁড়ে যাওয়া পরিবারকে ঢেউটিন, শুকনো খাবার এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।”

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.