বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম

আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) দুপুরে কোটালীপাড়ার নাগরা-বান্ধাবাড়ী সড়কের কেরাণীর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র বরিশাল জেলার অগৈলঝরা উপজেলার পয়সারহাট এলাকার মাহাবুব শেখের ছেলে ও আগৈলঝরা উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাগরা থেকে মোটর সাইকেলে করে বাড়ী যাওয়ার সময় কেরাণীর পোল নামক স্থানে বিপরীতমুখী একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রিয়াজ শেখ নিহত হয় এবং অপর দুই জন আহত হয়। আহতদের কোটালীপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফয়সাল/গোপালগঞ্জ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.