বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

লামায় ১০৮ পিস ইয়াবাসহ সাবেক কৃষক দল সভাপতি আটক

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম

আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম

লামায় ১০৮ পিস ইয়াবাসহ সাবেক কৃষক দল সভাপতি আটক

বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক কৃষক দল সভাপতি ও লামা উপজেলা জাসাসের সভাপতি জহিরুল ইসলাম (৩৮)-কে আটক করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ) রাতে লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লামা মাছ বাজার এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, লামা থানার এসআই শাকিল আহমেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লামা মাছ বাজারের পাকা রাস্তার পূর্ব পাশে অবস্থিত ‘জহির স্টোর’-এর দ্বিতীয় তলায় অভিযান চালায় পুলিশ ফোর্স। এ সময় সেখান থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে বিধিমতো জব্দতালিকা প্রস্তুত করে ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

আটক জহিরুল ইসলাম সাবেক বিলছড়ি এলাকার মৃত মোহাম্মদ আরব আলীর ছেলে। তিনি লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাকির হোসেনের ছোট ভাই বলেও জানা গেছে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে লামা থানা পুলিশ।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.