সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শার্শায় বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৪:২৯ পিএম

আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০৪:২৯ পিএম

শার্শায় বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অভিযানে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার হয়েছে। অভিযানে বিজিবি সদস্যরা কোনো মাদককারবারীকে আটক করতে সক্ষম না হলেও মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত তাদের ফেলে যাওয়া একটি বাইসাইকেল জব্দ করেছে বিজিবির ২১ ব্যাটালিয়নের সদস্যরা।

ধারণা করা হচ্ছে, মাদককারবারীরা আগেই বিজিবির উপস্থিতি আঁচ করতে পেরে সটকে পড়ে। সোমবার (৯ মার্চ) ভোরে কায়বা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা অভিযান পরিচালনাকালে পরিত্যক্ত অবস্থায় ক্রিস্টাল মেথ (আইস) মাদকদ্রব্য উদ্ধার করেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্তে চোরাচালান রোধে এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করতে সক্ষম হয়েছে বিজিবি।

তিনি আরও বলেন, সীমান্তপথে মাদকদ্রব্য ও চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.