বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শরীয়তপুরে ভেজাল জুস কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম

আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম

শরীয়তপুরে ভেজাল জুস কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ভেজাল জুস ও এডিবেল জেলি উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার (৯ মার্চ) উপজেলার আরশিনগর এলাকায় অবস্থিত ‘ফিবা ফুড এন্ড বেভারেজ’ নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, কারখানাটিতে যথাযথ নিবন্ধন ছাড়া জুস, এডিবেল জেলি ও বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও মজুদ করা হচ্ছিল। এছাড়া খাদ্যপণ্যে ব্যবহারের অনুপযোগী ফ্লেভার ও বিভিন্ন কেমিক্যাল সংরক্ষণ করে তা ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এসব অনিয়ম মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষ। অভিযানের সার্বিক সমন্বয় করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য।

এ সময় ভেদরগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এইচ. এম. আক্তার ও আনসার সদস্যদের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধ এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.