বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

তাড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১২:৫৭ পিএম

আপডেট: ১০ মার্চ ২০২৬, ১২:৫৭ পিএম

তাড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ইং উপলক্ষে র‍্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

এরপর দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার।

এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, কৃষি কর্মকর্তা বিকাশ রায়, সমাজসেবা কর্মকর্তা মো. আল আমিন, ফায়ার সার্ভিস কর্মকর্তা শহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান, সাংবাদিক দেলোয়ার হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম এবং তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. ইফতেখারুল ইসলাম জুয়েলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ।

অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সবার সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় দুর্যোগ সংক্রান্ত যেকোনো জরুরি সহায়তার জন্য টোল-ফ্রি নম্বর ১০৯০-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.