বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সরকারি ওষুধ পাচারের চেষ্টা, স্টোরকিপার গ্রেপ্তার

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০২:০০ পিএম

আপডেট: ১০ মার্চ ২০২৬, ০২:০০ পিএম

সরকারি ওষুধ পাচারের চেষ্টা, স্টোরকিপার গ্রেপ্তার

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ফারুক আহমেদ কর্তৃক বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম চোরাইভাবে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় পাঠানোর সময় পুলিশের হাতে ধরা পড়ার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ফারুক আহমেদ প্রায় ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওজন মাপার মেশিন অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে ঢাকার মিটফোর্ড এলাকার বাবু বাজারে মুন্না নামে এক ব্যক্তির কাছে পাঠানোর পরিকল্পনা করেন। এ উদ্দেশ্যে তিনি রৌমারী থেকে পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালামাল পাঠানোর জন্য বুকিং দিতে যান।

এসময় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মেহেদী হাসান বুকিংয়ের সময় সন্দেহ হওয়ায় মালামালের কার্টন খুলে দেখেন। তখন তিনি দেখতে পান, কার্টনের ভেতরে সরকারি ওষুধ ও স্বাস্থ্যসেবার সরঞ্জাম রয়েছে। বিষয়টি অবৈধ ও সন্দেহজনক মনে হওয়ায় তিনি বুকিং গ্রহণ না করে তাৎক্ষণিকভাবে স্থানীয় সাংবাদিক ও প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে রৌমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সরকারি ওষুধ ও সরঞ্জামসহ স্টোরকিপার ফারুক আহমেদকে আটক করে থানায় নিয়ে যায়। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে রৌমারী থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সচেতন  মহলের ধারনা হাসপাতাল কতৃপক্ষের যোগসাজসে এমন চোরাচালান সংঘটিত হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রৌমারী থানা অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলী জানান , উদ্ধার হওয়া মালামালের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.