শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সখীপুরে দুর্যোগ প্রস্তুতি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম

আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম

সখীপুরে দুর্যোগ প্রস্তুতি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে সখীপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সখীপুরের সহযোগিতায় মঙ্গলবার উপজেলা মিলনায়তনে আলোচনা সভা এবং উপজেলা মাঠে মহড়ার আয়োজন করা হয়। দিবসের প্রতিপাদ্য ছিল, “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়বো।”

আলোচনা সভায় অংশ নেন বাসাইল-সখীপুর, টাঙ্গাইল-০৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আহমেদ আযম খান, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রনী, সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আহমেদ পিপিএম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রেহেনা পারভীন, উপজেলা কৃষি অফিসার নিয়ন্তা বর্মন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম।

এছাড়া উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শাহাজান শাজু, সখীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদ বাবুল, সখীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিকদার মোঃ সবুর রেজা, সখীপুর ইউসিসিএল লিমিটেড (বিআরডিবি) চেয়ারম্যান ফরহাদ ইকবাল, সখীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব আনোয়ার কবীর সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তার ও রাজনৈতিক নেতারা।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.