বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৮:১৩ পিএম

আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৮:১৩ পিএম

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত রাসেল মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাও গ্রামের আতিক মিয়ার ছেলে। 

বুধবার (১১ মার্চ) সকালে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারা সূত্রে জানা যায়, তিনি নবীগঞ্জ থানার মামলা নং-১৩ (তারিখ ৯ নভেম্বর ২০২৫), জিআর-২৫৮/২৫ মামলায় ৩৪২/৩০২/১০৯/৩৪ ধারায় অভিযুক্ত হয়ে গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখে কারাগারে হাজতি হিসেবে আসেন।

কারা হাসপাতালের নথি অনুযায়ী, তিনি জ্বর ও মৃগী রোগে ভুগছিলেন এবং হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে বুধবার সকালে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যায়।

পাবেল/হবিগঞ্জ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.