বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৯:২৩ পিএম

আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৯:২৩ পিএম

শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

মাদারীপুর জেলার শিবচরে তৈরি পোশাক ও জুতার দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত মূল্য রাখা এবং যথাযথ ক্রয় ভাউচার দেখাতে না পারায় ৪টি দোকানে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার(১১ মার্চ) দুপুরে শিবচর পৌর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে উপজেলার বিপনী বিতানগুলোতে অতিরিক্ত মূল্য রেখে ক্রেতাদের ঠকাচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে শিবচর পৌর এলাকার বেশ কিছু তৈরি পোশাক ও জুতার দোকানে অভিযানের সময় সড়ক ৭১ -এ একটি পাঞ্জাবীর দোকান এবং জগবন্ধু ও আনন্দ নামের দুটি জুতার দোকানে অতিরিক্ত মূল্য রাখা, ক্রয় ভাউচার না থাকাসহ বিক্রয়মূল্য নিয়ে কারসাজির দায়ে তিনটি দোকানে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অন্যান্য দোকানীদের সতর্ক করে দেয়া হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এইচএম ইবনে মিজান জানান, ‘ঈদকে সামনে রেখে বিভিন্ন দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করছে এমন অভিযোগের ভিত্তিতে আমার অভিযান চালিয়েছি। ৩টি দোকানে জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে।’

ইমতিয়াজ/মাদারীপুর/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.