বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মান্দায় বজ্রপাতে একজন নিহত

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৪:৫৬ পিএম

আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৪:৫৬ পিএম

মান্দায় বজ্রপাতে একজন নিহত

নওগাঁর মান্দায় বজ্রপাতে নিহত এক শ্রমিক ও আরেকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম পিন্টু রহমান (৩৫)। তিনি চকরামপুর মধ্যপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন একই এলাকার আব্দুল হাকিম। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, পিন্টু রহমান পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি আব্দুল হাকিমের বোরো ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে পিন্টু রহমান গুরুতর আহত হন এবং আব্দুল হাকিমও আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পিন্টু রহমানের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম। তিনি জানান, বজ্রপাতের ঘটনায় একজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.