ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের শ্যামলী ঘাট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে স্থানীয়রা ডোবায় অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাত ওই পুরুষ কয়েক দিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিল। তবে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ একেএফ ফজলুল হক জানান, “অজ্ঞাত লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছি। স্থানীয়দের মতে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় এখনো শনাক্ত হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









