শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম

আপডেট: ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম

সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) থেকে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ বিকেলে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনা করার সময় ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার জয়ধরখালির বড় বড়াই কাউরাইদ এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. সানি মাইকে (২৭) সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

চেকিংয়ের সময় বিজিবির আর্চওয়ে মেটাল ডিটেক্টরে তার শরীরে ধাতব বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হলে তার পায়ুপথ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বার দুটি চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতি কর্তৃক পরীক্ষা করে খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত করা হয়েছে। যার মোট ওজন ২৩১.৮১ গ্রাম এবং বর্তমান বাজার মূল্য প্রায় ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে রাতেই তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি সবধরনের অপকৌশল প্রতিরোধে সবসময় সজাগ রয়েছে।

সুমন/চাঁপাইনবাবগঞ্জ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.