বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

লামায় শিশুকে বলৎকারের অভিযোগে ব্যাংকের পিওন আটক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০২:২৪ পিএম

আপডেট: ১৪ মার্চ ২০২৬, ০২:২৪ পিএম

লামায় শিশুকে বলৎকারের অভিযোগে ব্যাংকের পিওন আটক

বান্দরবানের লামা উপজেলায় ১৪ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংকের পিওনকে আটক করেছে লামা থানা পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৭টার দিকে লামা বাজারের নদীর ঘাট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ জাহাঙ্গীর আলম (২৭), সে কক্সবাজার জেলার কালারমারছড়া ইউপির ০৭ নং ওয়ার্ড ফকিরজুম পাড়ার (রুনা বর বাড়ী) বাসিন্দা আবুল কাসেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১৪ বছর বয়সী  এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ (বলৎকার) এর অভিযোগ উঠে। পরে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে লামা থানা পুলিশ।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাজাহান কামাল জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে লামা থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.