বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ উপস্থিত মন্ত্রী

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০২:৩৫ পিএম

আপডেট: ১৪ মার্চ ২০২৬, ০২:৩৫ পিএম

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ উপস্থিত মন্ত্রী

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে হঠাৎ-ই উপস্থিত মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারী অনেকেই তখন অনুপস্থিত। মন্ত্রীর এ আগমনে হাসপাতাল জুড়ে এক চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (১৪ মার্চ) সকাল ৮:৩০ মিনিটে কোন পূর্ব ঘোষণা বা প্রস্তুতি ছাড়াই সিংগাইরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। 

এ সময় তিনি হাসপাতালে আগত রোগীদের সাথে তাদের সেবার মান ও সমস্যা  নিয়ে কথা বলেন। পাশাপাশি হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সাথে জনগণের চিকিৎসা সেবার মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।এছাড়াও হাসপাতালের আশেপাশের নোংরা পরিবেশ দেখে তা দ্রুত সংস্কারের নির্দেশ দেন এবং যে সকল ডাক্তার বা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত ছিল না তাদের সতর্ক ও আরো বেশি দ্বায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, সারাদেশের প্রায় সকল সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ঔষধ সংকট,  চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী অনুপস্থিত, নিম্ন মানের সেবা,রোগীদের সেবায় অবহেলা সহ নানা ধরনের অভিযোগ আমাদের কাছে আসে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই আকস্মিকভাবে তার এ পরিদর্শন। 

মন্ত্রী আরো বলেন, গেল ২৪ দিনে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছি।বেশিরভাগ হাসপাতালেই দেখা গেছে সঠিক সময়ে চিকিৎসকরা অনুপস্থিত থাকে। অথচ জনগণের সেবা দেয়ার জন্যই তাদের নিয়োগ দেয়া হয়েছে। অনেক চিকিৎসক আছেন যারা ব্যক্তিগত চেম্বারে সময় দিতে গিয়ে হাসপাতালে অনুপস্থিত থাকেন। এতে জনগণ সঠিক সময়ে সঠিক সেবা থেকে বঞ্চিত হয়।এমন কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে।

জনগণের সেবা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন আমরা অব্যাহত রাখবো।

এ সময় আরো  উপস্থিত ছিলেন সিংগাইর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুনাহার, সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন, অফিসার ইনচার্জ (ওসি)সিংগাইর থানা মাজহারুল ইসলাম।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.