প্রাদুর্ভাব রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি, উদ্বুদ্ধকরণ সভা এবং পরিচ্ছন্নতা অভিযান।
শনিবার (১৪ মার্চ) সকালে নেত্রকোনা মোক্তারপাড়া মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া কর্মসূচিতে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ জনগণ।
উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
তিনি বলেন, ‘রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধই জরুরি। ডেঙ্গু আক্রান্ত হলে চিকিৎসা ব্যয়বহুল, কষ্টদায়ক এবং জীবনও ঝুঁকিতে ফেলে। আগে থেকেই সচেতন হলে অর্থনৈতিক ক্ষতি ও ভোগান্তি দুটোই কমানো সম্ভব।’
আনোয়ারুল হক সতর্ক করে বলেন, ‘গরম বাড়ার সাথে সাথে মশার প্রজনন বৃদ্ধি পায়। বদ্ধ ও পরিষ্কার পানিতে মশা জন্মায়। তাই প্রত্যেক পরিবারকে নিজ বাসা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং পানি জমতে না দেওয়া অত্যন্ত জরুরি।’
তিনি পরবর্তীতে শহরের বিভিন্ন জায়গায় ফগার মেশিন দিয়ে মশক নিধন ওষুধ ছিটানোর কার্যক্রমের উদ্বোধন করেন।
এতে অংশ নেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এর অংশ হিসেবে নেত্রকোনার সকল উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে নেত্রকোনা জেলাকে ডেঙ্গুমুক্ত রাখা সম্ভব হবে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









