কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বাড়ির সামনে খালের পানিতে ডুবে অর্ণব মিয়া (৪) নামে এক শিশু মারা গেছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের খালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শিশু অর্ণব মিয়া একই গ্রামের শ্রাবণ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার ওসি মো. রুকুনুজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঈদের পিঠা তৈরির জন্য অর্ণবের মা ও দাদির সঙ্গে তার নানা বাড়িতে যান। মা ও দাদিরা পিঠা তৈরির কাজে ব্যস্ত থাকার ফাঁকে নানা বাড়ির উঠানে খেলাধুলা করছিল অর্ণব। একপর্যায়ে বাড়ির সংলগ্ন গর্তের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ অর্ণবকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে গর্তের পানিতে নেমে অর্ণবকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ইটনা থানার ওসি মো. রুকুনুজ্জামান বলেন, শুনেছি পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









